কালুখালী টাইমস

মদসহ আটকের ঘটনায় মেহজাবীন ‘মানহানি করার চেষ্টা করা হচ্ছে’

ছোট পর্দার শীর্ষ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী দাবি করেছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। মিথ্যা মামলা থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির অপব্যবহার—সব মিলিয়ে তাঁকে মানসিকভাবে হয়রানি ও মানহানির চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে মনের ক্ষোভ উগরে দেন এই অভিনেত্রী। তিনি লেখেন, “কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি, নানান বিষয়ে টার্গেট করা হচ্ছে আমাকে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন এবং সত্য প্রতিষ্ঠিত হয়েছে।”

মামলার ধাক্কা কাটিয়ে কাজে ফেরার মুহূর্তে আবারও তাঁকে হেনস্তা করার চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি। বিশেষ করে বর্তমানে প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মেহজাবীন লেখেন, “সাম্প্রতিক সময়ে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণেও আমার মতো অনেক আর্টিস্টদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়।”

 অভিনেত্রীর মতে, বর্তমান সময়ে নারীরাই সবচেয়ে সহজ লক্ষ্যবস্তু বা ‘ইজি টার্গেট’ হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, “নারীদের হেনস্তা করার পেছনে কে বা কারা আছে, তা আমার জানা নেই। আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই। চাই, আমার কাজ নিয়েই হোক আলোচনা।”

উল্লেখ্য, সম্প্রতি একটি বিশেষ ঘটনায় মেহজাবীনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল, যা নিয়ে শোবিজ অঙ্গনে বেশ আলোচনা হয়। তবে আদালত সেই মামলার প্রাথমিক সত্যতা না পেয়ে তাঁকে অব্যাহতি দেন। বর্তমানে তিনি বেশ কিছু ওটিটি প্রজেক্ট ও নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রতিকূল এই সময়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন মেহজাবীন।

রাজবাড়ীর পাংশায় বিনামূল্যে ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্ভোধন করলেন এমপি হারুন অর-রশিদ

রাজবাড়ীর পাংশায় ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা

চুয়াডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চরমপন্থি নেতা নুরুজ্জামান লাল্টুর ইন্তেকাল

চুয়াডাঙ্গা জেলার অন্যতম সাহসী গেরিলা মুক্তিযোদ্ধা এবং পরবর্তীতে চরমপন্থি রাজনীতির আলোচিত নাম নুরুজ্জামান লাল্টু মারা গেছেন। বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার কয়রাডাঙ্গায় নিজ বাড়িতে পড়ে গিয়ে মাথায়

পুলিশ হত্যার দ্রুত তদন্ত হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই সরকারের পথ: মির্জা ফখরুল

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে পুলিশ নিহতের ঘটনা নিয়ে দ্রুত তদন্ত কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহতের দাবি ঘিরে রহস্য

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কয়েক মাসের সীমান্ত উত্তেজনার পর পরিস্থিতি এখন ‘পুরোদস্তুর যুদ্ধে’ রূপ নিয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার ও পাকতিয়ায়

সতীর্থদের ইফতারের সুযোগ দিতে ‘ইনজুরির নাটক’, প্রশংসায় ভাসছেন খ্রিষ্টান গোলরক্ষক

ফুটবল মাঠে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ফরাসি ক্লাব এফসি নঁতের খ্রিষ্টান গোলরক্ষক অ্যান্থনি লোপেজ। মুসলিম সতীর্থরা যেন সূর্যাস্তের সময় রোজা ভাঙতে

প্রতিশ্রুতি বনাম বাস্তবতা: ব্যয় কমানোর অঙ্গীকারের দেড় বছরে ৮০ হাজার কোটি টাকা বাড়ালো ইউনূস সরকার

চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় প্রধান অঙ্গীকার ছিল—বিগত সরকারের আমলের ‘অযৌক্তিক’ ও ‘অতিমূল্যায়িত’ উন্নয়ন প্রকল্পের ব্যয় পুনর্মূল্যায়ন করে জনগনের অর্থের সাশ্রয় করা।

You cannot copy content of this page