কালুখালী টাইমস

রাজবাড়ীতে শ্বশুরবাড়িতে ঘুমন্ত সেনাসদস্যের পুরু*ষাঙ্গ কে*টে দিলেন স্ত্রী

রাজবাড়ীর সদর উপজেলার একটি গ্রামে পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত স্বামীর ওপর হামলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলার পারশেল কাটি গ্রামে।
ভুক্তভোগী মো. ইমান মোল্লা, তিনি সদর উপজেলার লক্ষণদিয়া গ্রামের ইয়াকুব মোল্লার ছেলে। অভিযুক্ত স্ত্রী রোকসানা আক্তার পারশেল কাটি গ্রামের মো. নূর ইসলাম শেখের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে খালাতো বোন রোকসানা আক্তারকে বিয়ে করেন ইমান মোল্লা। দাম্পত্য জীবনের শুরুটা স্বাভাবিক থাকলেও গত তিন বছর ধরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। তাদের সংসারে সাড়ে তিন বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।
ঘটনার রাতে ইমান মোল্লা শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। তারাবির নামাজ আদায় শেষে তিনি ঘুমিয়ে পড়েন। অভিযোগ অনুযায়ী, রাত আনুমানিক ২টার দিকে ঘুমন্ত অবস্থায় স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
ইমান মোল্লার চিৎকারে পাশের কক্ষ থেকে শ্বশুর-শাশুড়ি এসে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে ফরিদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোরের একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
ইমান মোল্লা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত। তিনি ১০ দিনের ছুটিতে বাড়িতে এসেছিলেন। ছুটিতে এসে এমন ঘটনার শিকার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি।

রাজবাড়ীর পাংশায় বিনামূল্যে ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্ভোধন করলেন এমপি হারুন অর-রশিদ

রাজবাড়ীর পাংশায় ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা

চুয়াডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চরমপন্থি নেতা নুরুজ্জামান লাল্টুর ইন্তেকাল

চুয়াডাঙ্গা জেলার অন্যতম সাহসী গেরিলা মুক্তিযোদ্ধা এবং পরবর্তীতে চরমপন্থি রাজনীতির আলোচিত নাম নুরুজ্জামান লাল্টু মারা গেছেন। বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার কয়রাডাঙ্গায় নিজ বাড়িতে পড়ে গিয়ে মাথায়

পুলিশ হত্যার দ্রুত তদন্ত হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই সরকারের পথ: মির্জা ফখরুল

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে পুলিশ নিহতের ঘটনা নিয়ে দ্রুত তদন্ত কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহতের দাবি ঘিরে রহস্য

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কয়েক মাসের সীমান্ত উত্তেজনার পর পরিস্থিতি এখন ‘পুরোদস্তুর যুদ্ধে’ রূপ নিয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার ও পাকতিয়ায়

সতীর্থদের ইফতারের সুযোগ দিতে ‘ইনজুরির নাটক’, প্রশংসায় ভাসছেন খ্রিষ্টান গোলরক্ষক

ফুটবল মাঠে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ফরাসি ক্লাব এফসি নঁতের খ্রিষ্টান গোলরক্ষক অ্যান্থনি লোপেজ। মুসলিম সতীর্থরা যেন সূর্যাস্তের সময় রোজা ভাঙতে

প্রতিশ্রুতি বনাম বাস্তবতা: ব্যয় কমানোর অঙ্গীকারের দেড় বছরে ৮০ হাজার কোটি টাকা বাড়ালো ইউনূস সরকার

চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় প্রধান অঙ্গীকার ছিল—বিগত সরকারের আমলের ‘অযৌক্তিক’ ও ‘অতিমূল্যায়িত’ উন্নয়ন প্রকল্পের ব্যয় পুনর্মূল্যায়ন করে জনগনের অর্থের সাশ্রয় করা।

You cannot copy content of this page