কালুখালী টাইমস

র‌্যাবের অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৬৪ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বুধবার (১ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। মোসা. তাহেরা খাতুন (৪১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার উজানপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার মাধ্যমে একটি সক্রিয় মাদক চক্র পরিচালিত হচ্ছিল বলেও ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযানে উদ্ধারকৃত ৬৪ গ্রাম হেরোইনের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক আসামিকে গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

র‌্যাব-১০ জানায়, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি করছে। এ কারণে মাদক নির্মূলে র‌্যাব কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অস্ত্র মামলায় হাদি হত্যার আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড

অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড

লেবাননে হামলার জেরে ফের হরমুজ প্রণালি বন্ধের দাবি, উত্তেজনা তুঙ্গে

লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি।

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় আজ ঘোষণা করা হবে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা

পাংশায় জমির আইল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, একই পরিবারের ৩ জন কুপিয়ে জখম

রাজবাড়ীর পাংশায় জমির আইল কাটাকে কেন্দ্র করে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এসময় আহত হন আরো ২ জন। মঙ্গলবার

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে আরও দুজন

যুক্তরাষ্ট্রের New York City অঙ্গরাজ্যের আলবানি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে এ দুর্ঘটনা

You cannot copy content of this page