কালুখালী টাইমস

সীমান্তে সেনা বাড়াচ্ছে ভারত-মিয়ানমার, বাংলাদেশ করছে প্রত্যাহার! কার স্বার্থে, কী স্বার্থে?

দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এখন টান টান উত্তেজনা। ভারত ও মিয়ানমার সীমান্তে সেনা মোতায়েন বাড়াচ্ছে, ঘাঁটি স্থাপন করছে—আর বাংলাদেশ করছে উল্টো কাজ: সীমান্ত থেকে সেনা ক্যাম্প গুটিয়ে নিচ্ছে! প্রশ্ন উঠছে, কার স্বার্থে এই নীরবতা? কী কৌশলে এই আত্মসমর্পণ? আসাম, উত্তর দিনাজপুর, বিহার, পশ্চিমবঙ্গের হাসিমারা—সব জায়গায় ভারত গড়ে তুলছে আধুনিক সেনা ঘাঁটি। রাফালে যুদ্ধবিমান, এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা […]

ধানখেতে দাঁড়িয়ে রিভিউ আবেদন — আলোচনায় বিএনপি নেতা আলাল উদ্দিন আলাল

ফেনী সদর আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে অভিনব প্রতিবাদ করেছেন জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। শুক্রবার সকালে নিজের বাড়ির পাশে ধানখেতে গিয়ে ক্রিকেটারদের ভঙ্গিতে “রিভিউ আবেদন” করে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন— “নো ক্যাপশন।”কিন্তু ছবিটিই বলেছে অনেক কথা। মুহূর্তের মধ্যেই সেটি ভাইরাল হয়—রাত সাড়ে আটটা পর্যন্ত পোস্টটিতে এক […]

কালুখালীর ছেলে ভিয়েতনাম প্রবাসী পারভেজ সড়ক দুর্ঘটনায় নিহত

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর গ্রামের পারভেজ মণ্ডল (২৩) ভিয়েতনামে মারা গেছেন। তিনি কালুখালী কলেজের সাবেক এইচএসসি শিক্ষার্থী ছিলেন। পারভেজের বাবা কিয়ামুদ্দিন মণ্ডল পেশায় ভ্যানচালক, মা হাসি বেগম গৃহিণী। তিন ভাইবোনের মধ্যে পারভেজ ছিলেন মেঝো। বড় বোন স্বর্ণা খাতুন, ছোট ভাই ইয়া হাবিব এখন দ্বিতীয় শ্রেণিতে পড়ে। প্রায় ১৩ মাস আগে ৭ লাখ টাকা […]

পাইলটের ত্রুটির কারণেই মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত — তদন্ত প্রতিবেদনের তথ্য

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটের উড্ডয়ন ত্রুটিকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে তদন্ত কমিটি। আজ বুধবার (১৭ অক্টোবর) প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে এই তদন্ত প্রতিবেদন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বলেন—“ওনার উড্ডয়নের ত্রুটি ছিল। নিয়ন্ত্রণ করতে পারেননি। পরিস্থিতি তার আয়ত্তের বাইরে […]

রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণীর মর্মান্তিক মৃত্যু, চালক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সুমাইয়া (১৮) নামে এক তরুণীর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জমিদার ব্রীজ এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া তার বন্ধু মো. সজিব প্রামাণিকের মোটরসাইকেলে চড়ে ঘুরতে বের হন। মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় হঠাৎ […]

বাংলাদেশে স্টারলিংকের পাঁচ মাসে গ্রাহক মাত্র ১,৮৬২ — অন্তর্বর্তী সরকারের সাফল্য নাকি সীমিত আগ্রহ?

বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী স্টারলিংক পাঁচ মাস আগে যাত্রা শুরু করলেও, গ্রাহকসংখ্যা এখনো দুই হাজারের নিচে।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্টারলিংকের গ্রাহক সংখ্যা ছিল ১,৮৬২ জন, এর মধ্যে আবাসিক ব্যবহারকারী ১,২৫১ জন। ইলন মাস্কের মালিকানাধীন SpaceX-এর স্টারলিংক বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি।বাংলাদেশে এ সেবা চালু হয় […]

চার বছরের আবু তাছিন—নিজের শরীরেই নিজের আঘাতের দাগ, ক্ষতবিক্ষত সারা গা

ঘরের বারান্দায় দুই হাত বাঁধা চার বছরের শিশু আবু তাছিনের,, দৃশ্য—দুই হাত-পা বাঁধা ছোট্ট শিশু তাছিন। নিজের শরীরেই নিজের আঘাতের দাগ, ক্ষতবিক্ষত সারা গা। জন্মের পর থেকেই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে সে। তাই বাবা-মা বাধ্য হয়ে শিকলেই বেঁধে রাখে প্রিয় সন্তানকে—যেন নিজের ক্ষতি না করে। ভাবতে পারেন, একজন মা প্রতিদিন সন্তানের হাত-পা বেঁধে রাখে, শুধু তার […]

‘জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নেই’ — মেজর হাফিজ

জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নেই

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন,“আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি, জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নেই।” শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এ মন্তব্য করেন। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশের জন্য এখন সবচেয়ে জরুরি হলো একটি সুষ্ঠু নির্বাচন, যেখানে […]

বিসিএস চাকরিপ্রত্যাশীদের ওপর শাহবাগে পুলিশের লাঠিচার্জ — আহত বহু প্রার্থী

বিসিএস চাকরিপ্রত্যাশীদের ওপর শাহবাগে পুলিশের লাঠিচার্জ

রাজধানীর শাহবাগে ৪৩ ও ৪৪তমসহ চলমান বিসিএস পরীক্ষার চাকরিপ্রত্যাশীদের তিন দফা দাবির কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে বহু আন্দোলনকারী আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। দুপুরে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন চাকরিপ্রত্যাশীরা। তারা প্রধান উপদেষ্টাকে আন্তর্জাতিক ব্যক্তিত্ব উল্লেখ করে ৪৩ ও ৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডার পদে অধিক হারে সুপারিশের দাবি জানান।তারা তিন দফা […]

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে রেকর্ড বৃষ্টি — মেঘ বিস্ফোরণের কাছাকাছি অভিজ্ঞতা

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মানুষ এবার যেন মেঘ বিস্ফোরণ কেমন হতে পারে, তার সামান্য স্বাদই পেলেন।গত ৮ থেকে ৯ ঘণ্টায় এত বৃষ্টি হয়েছে যে এলাকার প্রবীণরাও এমন দৃশ্য জীবনে দেখেননি। যদিও এটি প্রকৃত মেঘ বিস্ফোরণ (Cloudburst) নয়, তবে এক রাতেই চাঁপাইনবাবগঞ্জে ২২৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে — যা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (FFWC) তথ্য অনুযায়ী […]