কালুখালী টাইমস

আজ সেই ১/১১-এর স্মৃতি জাগানো দিনে-প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠক

আজ সেই ১/১১-এর স্মৃতি জাগানো দিনে

আজ সেই ১/১১-এর স্মৃতি জাগানো দিনে আবারও আলোচনার কেন্দ্রে সরকার ও সেনাবাহিনীর বৈঠক।শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা।বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যারা উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল […]

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েক আক্তার হোসেন আর নেই

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে দায়িত্ব পালনকালে মাইন বিস্ফোরণে গুরুতর আহত বিজিবি নায়েক আক্তার হোসেন অবশেষে মৃত্যুবরণ করেছেন।তিনি শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান ও অসংখ্য সহযোদ্ধা রেখে গেছেন। গত ১১ অক্টোবর সকালে ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্ত পিলার ৪০ নম্বরের কাছে […]

“ড. ইউনূস বাচ্চাদের বাচ্চা শাপলা উপহার দিলেন” — মন্তব্য করলেন মো. তারেক রহমান

বাচ্চাদের বাচ্চা শাপলা উপহার দিলেন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করার সিদ্ধান্তকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন।আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান এই প্রসঙ্গে মন্তব্য করেছেন— “ডক্টর ইউনূস বাচ্চাদের বাচ্চা শাপলা উপহার দিলেন।” তিনি বৃহস্পতিবার বিকেলে তার ফেসবুক আইডিতে একটি পোস্টে এই মন্তব্য করেন, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। নতুন প্রতীক […]

অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ৪০, গণপিটুনিতে মৃত্যু ১৫৩

অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড

অন্তর্বর্তী সরকারের সময় দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে অন্তত ৪০ জন নিহত হয়েছেন, এমন তথ্য প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা ‘অধিকার’। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ৯ আগস্ট থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে। এর মধ্যে শুধু জুলাই থেকে সেপ্টেম্বর — এই তিন মাসেই ১১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৭ জনকে যৌথ […]

কালুখালীতে সুর্য্যদিয়া গ্রামে নামাজে অনুপ্রেরণা: ৪০ দিন একটানা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় শিশুদের মাঝে ছাগল বিতরণ!

  রাজবাড়ীর কালুখালী উপজেলার সুর্য্যদিয়া গ্রামের “সূর্য্যদিয়া দাখিল মাদ্রাসা জামে মসজিদে” অনুষ্ঠিত হলো এক অনন্য উদ্যোগ — ৪০ দিন একটানা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা শিশুদের মাঝে পুরস্কার হিসেবে ছাগল বিতরণ। মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিদের সহযোগিতায় এই সুন্দর প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেসব শিশু ৪০ দিন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, তাদের হাতে তুলে […]

হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ, স্ত্রীর আবেগঘন দোয়া চাওয়া পোস্ট

হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ

বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।সদ্য শেষ হওয়া এনসিএল টি-টোয়েন্টিতে দুটি ম্যাচ খেলার পরই তিনি ইনজুরিতে পড়েছিলেন। চোট কাটিয়ে বিপিএলের আগে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই ডেঙ্গুতে আক্রান্ত হন তিনি। বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, গত চারদিন ধরে জ্বরে ভুগছিলেন মাহমুদউল্লাহ। পরীক্ষার পর ডেঙ্গু শনাক্ত হয় এবং পরে […]

নান্দাইল হাসপাতালে চুরির মহোৎসব — এখন শুধু ইট খোলা বাকি

নান্দাইল হাসপাতালে চুরির মহোৎসব

ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেন চলছে চুরির মহোৎসব। গত এক বছরে অন্তত ৯ বার প্রশাসনকে লিখিতভাবে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে চোরচক্র এখন দিনদুপুরেও হাসপাতাল থেকে মালামাল লোপাট করছে। চিকিৎসক, নার্স ও কর্মচারীদের পরিত্যক্ত কোয়ার্টারগুলোর দরজা-জানালা, গ্রিল, পাইপ এমনকি কেচিগেটও খুলে নেওয়া হয়েছে। স্থানীয়দের ভাষায়, “এখন শুধু ভবনের ইট খোলা বাকি।” […]

আবারো সালমান শাহ প্রসঙ্গ: গুজব-অপপ্রচারে ক্ষোভ প্রকাশ করলেন জনপ্রিয় নায়িকা

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সালমান শাহের মৃত্যু মামলা আবারও আলোচনায়। সম্প্রতি আদালতের নির্দেশে ২১ অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের হওয়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তাঁর এক সময়ের জনপ্রিয় সহ-অভিনেত্রী। ফেজবুক পোষ্টে তিনি লেখেন ২৯ বছর আগে কিংবদন্তী নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে ২১ অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের […]

শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মদিন আজ: উপমহাদেশের এক প্রজ্ঞাবান নেতা স্মরণে জাতি

শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মদিন আজ

আজ ১৫৩তম জন্মদিন মহান নেতা, প্রজ্ঞাবান রাজনীতিবিদ ও জননেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের। ১৮৭৩ সালের এই দিনে বরিশালের চাখার গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সাধারণ মানুষ তাঁকে ভালোবেসে ডাকত “হক সাহেব” নামে। ছোটবেলা থেকেই অসাধারণ মেধা ও নেতৃত্বগুণে অনন্য ছিলেন শেরেবাংলা। ইংরেজি, গণিত ও আইনসহ বিভিন্ন বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। কর্মজীবনে প্রশাসনিক দায়িত্ব পালনে […]

সাতক্ষীরায় নেতাদের সামনেই সাংবাদিকের ওপর জামায়াত সমর্থকদের হামলা!

সাতক্ষীরায় নেতাদের সামনেই সাংবাদিকের ওপর জামায়াত সমর্থকদের হামলা

সাতক্ষীরার তালা উপজেলায় নেতাদের উপস্থিতিতে দুই সাংবাদিকের ওপর জামায়াত সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে এ হামলার ঘটনা ঘটে। এর আগে দুপুরে একই গ্রামের পারিবারিক বিরোধকে কেন্দ্র করে প্রথম দফায় হামলার শিকার হন স্থানীয় সাংবাদিক মোস্তাফিজুর রহমান রাজু ও তার পরিবার। আহত অবস্থায় তার মা রমেছা […]