শাকিব খানের প্রিন্স মুভিতে তিন নায়িকা থাকছেন তানজিম সাইয়ারা তটিনী

আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউডের সুপারস্টার শাকিব খান অভিনীত নতুন ছবি ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড ঘিরে তৈরি হচ্ছে ছবিটি, যেখানে অ্যাকশন, ভালোবাসা, ক্রাইম ও ইমোশন—সব উপাদানই থাকবে একসঙ্গে। আজ শনিবার প্রকাশ পেয়েছে সিনেমাটির অফিসিয়াল পোস্টার, যা প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া […]
জবি ছাত্রদল নেতা হত্যা মামলার অভিযুক্ত মাহিরকে থানায় দিলেন নিজের মা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মো. জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডে অভিযুক্ত মো. মাহির রহমানকে আটক করেছে পুলিশ। আশ্চর্যের বিষয়—তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন নিজের মা। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০ অক্টোবর) ভোরে মাহির মা নিজেই ছেলেকে নিয়ে বংশাল থানায় হাজির হন এবং তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে এখনো এ ঘটনায় কোনো মামলা […]
আন্তর্জাতিক পর্নোগ্রাফি চক্রে জড়িত বাংলাদেশি যুগল গ্রেফতার

আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে এক বাংলাদেশি দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বান্দরবান জেলা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মুহাম্মদ আজিম (২৮) ও তার সঙ্গী বৃষ্টি (২৮)। আজিমের বাড়ি চট্টগ্রামে এবং বৃষ্টির বাড়ি মানিকগঞ্জে। সোমবার (২০ অক্টোবর) রাজধানীতে আয়োজিত সংবাদ […]
ঢাকায় পুলিশ সদস্যকে ছুরি মেরে ফোন ও মানিব্যাগ ছিনতাই

রাজধানীর যাত্রাবাড়ীতে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে তার মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে রায়েরবাগ এলাকায় এই ঘটনা ঘটে। আহত কনস্টেবল মো. রাসেল মিয়া (৩১) সিআইডির প্রধান কার্যালয়ে কর্মরত। স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় ৩–৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে ছুরি দিয়ে হাতে আঘাত […]
সেন্টমার্টিনে রিসোর্ট বিক্রির হিড়িক, জীবিকার তাগিদে দ্বীপ ছাড়ছেন অনেকেই

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে চলছে এক নীরব বিপর্যয়। একসময় যেখানে বিনিয়োগ আর পর্যটকের ভিড়ে মুখর ছিলো পুরো দ্বীপ, আজ সেখানে রিসোর্ট বিক্রির হিড়িক — জীবিকার তাগিদে দ্বীপ ছেড়ে যাচ্ছেন বহু মানুষ। দ্বীপের মানুষের প্রধান জীবিকা ছিল মাছ ধরা ও পর্যটন ব্যবসা। তবে গতবছর থেকে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় পর্যটক সংখ্যা সীমিত […]
মা হলেন পরিণীতি চোপড়া, বাবা রাঘব চাড্ডা — ঘরে এলো নতুন অতিথি!

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও ভারতের রাজনীতিক রাঘব চাড্ডা দম্পতির ঘরে এসেছে নতুন অতিথি — এক পুত্রসন্তান। এক বিবৃতিতে তারা জানান, “অবশেষে তিনি এখানে এসেছেন। আমাদের ছেলে হয়েছে। আমরা আক্ষরিক অর্থে আগের জীবনকে স্মরণ করতে পারি না! আমাদের হৃদয় পরিপূর্ণ। প্রথমে আমরা একে অপরকে পেয়েছিলাম, এখন আমাদের সবকিছু রয়েছে।” সন্তানের আগমনের খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছায় […]
চট্টগ্রাম ইপিজেডে ১০ মাসে কর্মহীন ৬০ হাজার শ্রমিক

শিল্প অস্থিরতা ও অগ্নিকাণ্ডে বিপর্যস্ত রপ্তানি খাত চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এখন এক গভীর মানবিক ও শিল্প সংকটে। গত ১০ মাসে ১৬টি কারখানা বন্ধ হয়ে কর্মহীন হয়ে পড়েছেন ৫৯ হাজার ৩৭৩ জন শ্রমিক। সাম্প্রতিক অগ্নিকাণ্ড, শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের ধারাবাহিকতায় এ বিপর্যয় আরও প্রকট আকার ধারণ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় আঘাত এসেছে প্যাসিফিক […]
চট্টগ্রাম বন্দরে ১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবি

চট্টগ্রাম বন্দরে ১২০০ টন সিরামিক শিল্পের কাঁচামাল নিয়ে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায়, বন্দরের সীমানার কাছাকাছি স্থানে জাহাজটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে ডুবে যায়। শুক্রবার রাতে ‘এমভি জায়ান’ নামের জাহাজটিতে স্টিয়ারিং ও ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। শনিবার সকালে সেটি উপকূলে আনার সময় পতেঙ্গা সৈকতের কাছাকাছি স্থানে অর্ধেকেরও বেশি ডুবে যায়। […]
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন

কক্সবাজার শহরের কলাতলী মোড়ে অবস্থিত জেলার একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভবনের তৃতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মুহূর্তেই কয়েকশ মানুষ […]
সাকিবের সঙ্গে আবুধাবি টি-টেন লিগে দল পেলেন সাইফ ও নাহিদ

সাকিবের সঙ্গে আবুধাবি টি-টেন লিগে দল পেলেন সাইফ ও নাহিদ। আবুধাবি টি-টেন লিগে এবার তিন বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যাবে। নতুন ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যাম্পস তাদের দলে নিয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। গ্লোবাল লিজেন্ড ক্যাটাগরিতে সাকিবের সঙ্গে রয়েছেন ইংলিশ তারকা জেসন রয় ও শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। ১৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ড্রাফটে বাংলাদেশের […]