কালুখালী টাইমস

খুলনায় দুঃসাহসিক হামলা স্ত্রী-সন্তানের সঙ্গে ঘরে থাকা অবস্থায় যুবককে গুলি

খুলনা নগরীর কাস্টম ঘাট এলাকায় আবারও দুঃসাহসিক হামলার ঘটনা ঘটেছে।স্ত্রী-সন্তানের সঙ্গে ঘরে থাকা অবস্থায় যুবককে গুলি । স্ত্রী ও সন্তানের সঙ্গে ঘরে বিশ্রাম নিচ্ছিলেন সোহেল শিকদার (৩০)। এমন সময় ৬ দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে ঘরে ঢুকে সোহেলের মাথায় গুলি ছোড়ে। গুলিটি তার চোখের নিচে লাগে। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে। পরিবারের চিৎকারে আশপাশের […]

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, প্রতি বিষয়ে ফি ১৫০ টাকা

kalukhalitimes

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, প্রতি বিষয়ে ফি ১৫০ টাকা । ২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে। শিক্ষার্থীরা শুক্রবার (১৭ অক্টোবর) থেকে আবেদন করতে পারবেন এবং এ প্রক্রিয়া চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত […]

সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য নতুন ভাতাভোগী ও উপবৃত্তি প্রাপ্তদের বাছাইয়ের উদ্দেশ্যে অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে।

সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য নতুন ভাতাভোগী ও উপবৃত্তি প্রাপ্তদের বাছাইয়ের উদ্দেশ্যে অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে। এই কর্মসূচির অধীনে বয়সভিত্তিক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি এবং অন্যান্য সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করা হবে। 👉 আবেদন লিংক: dss.bhata.gov.bd/online-application🗓️ আবেদন শুরুর তারিখ: ১৩ অক্টোবর ২০২৫⏰ শেষ তারিখ: ০৬ […]

রাজবাড়ী জেলার বিভিন্ন কলেজে এইচএসসি ২০২৫ পরীক্ষার ফল প্রকাশ

রাজবাড়ী, অক্টোবর ২০২৫ — রাজবাড়ী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। জেলায় মোট ৩৮টি কলেজ থেকে শিক্ষার্থীরা অংশ নেয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, জেলার বিভিন্ন কলেজে মিশ্র ফলাফল পাওয়া গেছে—কিছু প্রতিষ্ঠান ভালো ফল করলেও অনেক প্রতিষ্ঠানের ফল আশানুরূপ হয়নি। 🔹 বালিয়াকান্দি উপজেলা বালিয়াকান্দি পাইলট গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ (EIIN: 113259)মানবিক […]

নোয়াখালীতে বন্ধুত্বের দারুণ দৃষ্টান্ত: বন্ধু না আসা পর্যন্ত কবুল বললেন না বর

বিয়েবাড়িতে সাজ সাজ রব, অতিথিদের কোলাহল আর উৎসবমুখর পরিবেশ—সবই প্রস্তুত ছিল এক সুন্দর মিলনের মুহূর্তের জন্য। কিন্তু হঠাৎ করেই আটকে গেল আকদ অনুষ্ঠান! কারণ একটাই—বর তার প্রিয় বন্ধুকে ছাড়া ‘কবুল’ বলবেন না। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামে এই ব্যতিক্রমী ঘটনা ঘটে। বন্ধুত্বের এমন নিদর্শন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তেই […]

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের লাশ উদ্ধার

রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় ছড়ায় আগুন, ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের অভিযান চলছে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আগুনটি ছড়িয়েছে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। […]

দল থেকে বাদ পড়া জিকোই সেরা, স্বীকার করলেন মিতুল মারমা নিজেই হংকংয়ের বিপক্ষে হারের পর বিতর্কের কেন্দ্রে বাংলাদেশ গোলরক্ষক

হংকংয়ের বিপক্ষে ৩-৪ গোলে হতাশাজনক পরাজয়ের পর বাংলাদেশ ফুটবল দলকে ঘিরে সমালোচনার ঝড় বইছে। বিশেষ করে গোলরক্ষক মিতুল মারমা তোপের মুখে পড়েছেন সবচেয়ে বেশি। সমর্থকদের অভিযোগ—তার একাধিক ভুলেই ম্যাচ হাতছাড়া হয়েছে। ম্যাচে বাংলাদেশের রক্ষণভাগ বারবার ভুল করলেও, গোলরক্ষকের এক মুহূর্তের মনোযোগই হয়তো হার ঠেকাতে পারত। কিন্তু মিতুল ছিলেন নিষ্প্রভ। বিশেষ করে প্রথম ও শেষ গোল […]

গাজায় নিহত সাহসী সাংবাদিক সালেহ আলজাফারাবি যুদ্ধবিরতির বার্তা দেওয়া সেই তরুণ আর নেই

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েকদিনের মধ্যেই গাজায় গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আলজাফারাবি (২৮)। চলমান যুদ্ধের সময় টর্চ হাতে যুদ্ধবিরতির বার্তা দেওয়া ভিডিওটির মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান তিনি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পর গাজার বহু বাস্তুচ্যুত মানুষ নিজ এলাকায় ফিরছিলেন। সেদিন রাতেই একটি ভিডিওতে প্রেস লেখা জ্যাকেট […]

কালুখালী উপজেলায় টাইফয়েড টিকা কার্যক্রমের সময়সূচি

রাজবাড়ীর কালুখালী উপজেলায় রোববার (১২ অক্টোবর) থেকে শুরু হবে এই কার্যক্রম। প্রথম দিনে টিকা দেওয়া হবে চারটি ইউনিয়নে— রতনদিয়া সাওরাইল বোয়ালিয়া মৃগী এরপর পরশু দিন থেকে উপজেলার বাকি ইউনিয়নগুলোতেও টিকা প্রদান শুরু হবে। প্রথম ১০ দিন স্কুলে এবং পরবর্তী ৮ দিন কমিউনিটি পর্যায়ে টিকা প্রদান চলবে।

ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে ১০৯ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, আফগানিস্তানের বড় জয়

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে মাত্র ১০৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ফলে আফগানিস্তান ৮১ রানের বড় জয় তুলে নিয়েছে সিরিজের এই ম্যাচে। এর আগে আফগানিস্তান ব্যাট করতে নেমে ১৯০ রানে অলআউট হয়। বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ দারুণ বোলিং করে ৪ উইকেট নেন, সহায়তা করেন তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন। তবে ব্যাট হাতে বাংলাদেশের […]