কালুখালী টাইমস

রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ জেলে দণ্ডিত

রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ জেলে দণ্ডিত

রাজবাড়ীতে চলমান ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’-এর অংশ হিসেবে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে ৫ জেলেকে দণ্ডিত করেছে। রবিবার (২০ অক্টোবর) সদর ও গোয়ালন্দ উপজেলায় পরিচালিত অভিযানে ২.২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, ৪৪ কেজি ইলিশ উদ্ধার এবং একজন জেলেকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সদর উপজেলার তিন জেলেকে ৬ দিন […]

মব সৃষ্টি করে সীতাকুণ্ডে সাংবাদিকের ওপর নৃশংস হামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ হামলার শিকার হয়েছেন দৈনিক জনকণ্ঠের সীতাকুণ্ড প্রতিনিধি ও স্থানীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী। রোববার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে কলেজ রোড এলাকায় তাঁর বাড়ির সামনে মব সৃষ্টি করে হামলা চালায় আসাদ নামের এক যুবক ও তার অনুসারীরা। চোখের সামনে সাংবাদিককে পেটাতে পেটাতে থানায় নিয়ে যাওয়া হয়। থানার গেটের […]

মেহেরপুরে ভৈরব ও কাজলা নদী থেকে তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মেহেরপুরে পৃথক দুটি নদীতে গোসল করতে গিয়ে তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে নিখোঁজের ঘণ্টাখানেক থেকে সাত ঘণ্টা পর উদ্ধার করা হয় তাদের মরদেহ। মুজিবনগর উপজেলার রশিকপুর সুইচগেট এলাকায় ভৈরব নদীতে নিখোঁজ হয় দুই শিক্ষার্থী। দীর্ঘ সময় পর স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে। একইদিন সদর উপজেলার পিরোজপুর বিশ্বাসপাড়ার […]

কয়েক বছর আগে দূষণ কমানোয় বিশ্বসেরা এখন দূষণে শীর্ষে রাজশাহী

একসময় দূষণ নিয়ন্ত্রণে বিশ্বের সেরা শহর হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল রাজশাহী। কিন্তু আজ সেই রাজশাহীই পরিণত হয়েছে বাংলাদেশের সবচেয়ে দূষিত নগরীতে। বৃক্ষনিধন, জলাশয় ভরাট ও বর্জ্য ব্যবস্থাপনার অব্যবস্থার কারণে ‘নির্মল বাতাসের শহর’ হিসেবে খ্যাত রাজশাহী এখন চরম স্বাস্থ্যঝুঁকিতে। সুইজারল্যান্ডভিত্তিক পরিবেশ পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সোমবার (২০ অক্টোবর) সকালের তথ্য অনুযায়ী—🔹 রাজশাহীর বায়ুমান সূচক (AQI): ১৬৭, যা […]

৮-১০টা বিয়ে হওয়া কোনো অন্যায় নয় মুফতি মামুনুর রশিদ কাশেমী

আইডিয়াল ম্যারেজ ব্যুরোর প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি মামুনুর রশিদ কাশেমী বলেছেন, জীবনে একাধিক বিয়ে হওয়া কোনো অন্যায় নয়। তবে একসঙ্গে চারজনের বেশি স্ত্রী রাখা ইসলামে বৈধ নয়। সোমবার (২০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “বাংলাদেশে লাখ লাখ মানুষ আছেন, যাদের এক স্ত্রী টিকতে গিয়ে জীবনে ৩–৪টা বিয়ে হয়েছে। […]

শাকিব খানের প্রিন্স মুভিতে তিন নায়িকা থাকছেন তানজিম সাইয়ারা তটিনী

আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউডের সুপারস্টার শাকিব খান অভিনীত নতুন ছবি ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড ঘিরে তৈরি হচ্ছে ছবিটি, যেখানে অ্যাকশন, ভালোবাসা, ক্রাইম ও ইমোশন—সব উপাদানই থাকবে একসঙ্গে। আজ শনিবার প্রকাশ পেয়েছে সিনেমাটির অফিসিয়াল পোস্টার, যা প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া […]

জবি ছাত্রদল নেতা হত্যা মামলার অভিযুক্ত মাহিরকে থানায় দিলেন নিজের মা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মো. জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডে অভিযুক্ত মো. মাহির রহমানকে আটক করেছে পুলিশ। আশ্চর্যের বিষয়—তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন নিজের মা। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০ অক্টোবর) ভোরে মাহির মা নিজেই ছেলেকে নিয়ে বংশাল থানায় হাজির হন এবং তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে এখনো এ ঘটনায় কোনো মামলা […]

আন্তর্জাতিক পর্নোগ্রাফি চক্রে জড়িত বাংলাদেশি যুগল গ্রেফতার

আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে এক বাংলাদেশি দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বান্দরবান জেলা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মুহাম্মদ আজিম (২৮) ও তার সঙ্গী বৃষ্টি (২৮)। আজিমের বাড়ি চট্টগ্রামে এবং বৃষ্টির বাড়ি মানিকগঞ্জে। সোমবার (২০ অক্টোবর) রাজধানীতে আয়োজিত সংবাদ […]

ঢাকায় পুলিশ সদস্যকে ছুরি মেরে ফোন ও মানিব্যাগ ছিনতাই

রাজধানীর যাত্রাবাড়ীতে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে তার মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে রায়েরবাগ এলাকায় এই ঘটনা ঘটে। আহত কনস্টেবল মো. রাসেল মিয়া (৩১) সিআইডির প্রধান কার্যালয়ে কর্মরত। স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় ৩–৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে ছুরি দিয়ে হাতে আঘাত […]

সেন্টমার্টিনে রিসোর্ট বিক্রির হিড়িক, জীবিকার তাগিদে দ্বীপ ছাড়ছেন অনেকেই

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে চলছে এক নীরব বিপর্যয়। একসময় যেখানে বিনিয়োগ আর পর্যটকের ভিড়ে মুখর ছিলো পুরো দ্বীপ, আজ সেখানে রিসোর্ট বিক্রির হিড়িক — জীবিকার তাগিদে দ্বীপ ছেড়ে যাচ্ছেন বহু মানুষ। দ্বীপের মানুষের প্রধান জীবিকা ছিল মাছ ধরা ও পর্যটন ব্যবসা। তবে গতবছর থেকে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় পর্যটক সংখ্যা সীমিত […]