কালুখালী টাইমস

হাদি হত্যার প্রতিবাদ মিছিল শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঝরল শিবির নেতার প্রাণ

গুলিবিদ্ধ হয়ে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে আয়োজিত মিছিল শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক নেতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় নিহত মো. রাফিউল করিম (১৮) শেরপুর শহরের […]

রাজধানীর ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণীর নাম জান্নাতারা রুমী (৩০)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোডে অবস্থিত জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। জান্নাতারা রুমী এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের (ধানমন্ডি থানা) সমন্বয় কমিটির যুগ্ম […]

১৮ ডিসেম্বর: রাজবাড়ী হানাদার মুক্ত দিবস—রক্তে লেখা এক গৌরবের ইতিহাস

১৮ ডিসেম্বর রাজবাড়ী হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বিহারী ও তাদের দোসরদের পরাজিত করে বীর মুক্তিযোদ্ধারা রাজবাড়ীকে শত্রুমুক্ত করেন। সারাদেশ যখন ১৬ ডিসেম্বর মহান বিজয়ের আনন্দে ভাসছিল, তখনও রাজবাড়ীতে চলছিল বিহারী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে তুমুল সম্মুখ যুদ্ধ।   মহান মুক্তিযুদ্ধের সময় রাজবাড়ী ছিল বিহারী অধ্যুষিত একটি এলাকা। এখানে প্রায় ২০ হাজারের বেশি অবাঙালি […]

কালুখালীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

রাজবাড়ীর কালুখালী উপজেলায় নবনির্মিত ‘সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ’-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল জে এম ইমমাদুল ইসলাম এই শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। অনুষ্ঠানে জিওসি মেজর জেনারেল জে এম ইমমাদুল ইসলাম […]

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

রাজবাড়ীর কালুখালী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। […]

সাংবাদিকতাসহ অন্য পেশায় চাকরি করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সাংবাদিকতাসহ অন্য কোনো আর্থিক লাভজনক পেশায় নিয়োজিত থাকতে পারবেন না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২৫’ এ তথ্য জানানো হয়। নীতিমালায় বলা হয়, এমপিওভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী একই সঙ্গে একাধিক পদে চাকরি বা বেতন-ভাতা-সম্মানীযুক্ত কোনো পেশায় […]

বসন্তপুরে মুখোমুখি সংঘর্ষ-ঢাকায় নেওয়ার পর মৃত্যুবরণ মুরাদের

রাজবাড়ী–ফরিদপুর সড়কের বসন্তপুর এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুরাদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত মুরাদ রাজবাড়ী সদর উপজেলার ঢুলিপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে মোটরসাইকেলে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন মুরাদ। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের জোরালো সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা […]

অবশেষে বাড়ি ফিরলেন প্রবাসী পারভেজ তবে, কফিন বন্দি হয়ে। 

অভাবের সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে মাত্র ২৩ বছর বয়সেই স্বপ্ন বুকে নিয়ে প্রবাসে পাড়ি দিয়েছিলেন পারভেজ মণ্ডল। আশা ছিল—কয়েক বছর কষ্ট করে দেশে ফিরে বিয়ে করবেন, সংসার করবেন, পরিবারের মুখে হাসি ফুটাবেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না তার। দূর প্রবাস থেকে বাড়ি ফিরলেন তিনি—নিথর দেহে, কফিনবন্দী হয়ে।   ৭ লাখ টাকা ধারদেনা করে […]

এয়ারবাস কেনা না হলে বাংলাদেশ–ইইউ সম্পর্কে প্রভাব পড়তে পারে: জার্মান রাষ্ট্রদূত

বাংলাদেশ বিমানের নতুন উড়োজাহাজ কেনার আলোচনায় ইউরোপীয় নির্মাতা এয়ারবাসকে বাদ দিলে তা বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। তিনি বলেন, বড় ধরনের অর্থনৈতিক সিদ্ধান্ত জিএসপি প্লাস–আলোচনা ও সামগ্রিক দ্বিপাক্ষিক পরিবেশও প্রভাবিত করতে পারে। বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ […]

তীব্র বিরোধ; বিএনপির একাধিক আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ঘোষিত প্রার্থী তালিকাকে ঘিরে তৃণমূলে তীব্র বিরোধ দেখা দিয়েছে। ঘোষিত ২৩৬ আসনের মধ্যে অন্তত ৪০টিরও বেশি আসনে মনোনয়ন নিয়ে বিক্ষোভ, অবরোধ, পাল্টা–কর্মসূচি চলতে থাকায় নীতিনির্ধারকদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। দলীয় সূত্র জানায়, মনোনয়ন পাওয়া ও বঞ্চিত—উভয় পক্ষের নেতাকর্মীরা এলাকায় প্রচার চালাচ্ছেন। বঞ্চিতদের সমর্থকেরা বিভিন্ন এলাকায় মিছিল, মানববন্ধন, মহাসড়ক […]

You cannot copy content of this page