কালুখালী টাইমস

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন: কাছে পৌঁছাতে পারছে না ফায়ার সার্ভিসের গাড়ি

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে পৌঁছাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। সরু রাস্তা ও জনসমাগমের কারণে বড় গাড়িগুলো আগুনের কাছে যেতে না পারায় পাইপ জোড়া দিয়ে দূর থেকে পানি আনা হচ্ছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতের দিকে সাংবাদিকদের এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, “এখানে […]

আফগানিস্তানের খোস্তে পাকিস্তানের বিমান হামলা, ১নারী ও ৯শিশুসহ নিহত ১০

আফগানিস্তানের খোস্ত প্রদেশের গরবুজ জেলায় পাকিস্তানের চালানো বিমান হামলায় নয় শিশু ও একজন নারীসহ মোট ১০ জন নিহত হয়েছে। মঙ্গলবার তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মধ্যরাতে স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা নিক্ষেপ করলে পুরো ঘর ধ্বংস হয়ে যায় এবং পরিবারের অধিকাংশ সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত শিশুদের মধ্যে […]

বিএনপির সহ-সভাপতি, জামায়াতের সাধারণ সম্পাদক—বেলায়েত তুমি কার?

মোহনগঞ্জে এক ব্যক্তির দ্বৈত পরিচয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক** নেত্রকোনার মোহনগঞ্জে একই সঙ্গে বিএনপি ও জামায়াতে ইসলামী—দুই দলের দায়িত্বশীল পদে রয়েছেন বেলায়েত হোসেন নামের এক ব্যক্তি। বিষয়টি সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তর সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের মুখে এখন একটাই প্রশ্ন— “বেলায়েত তুমি কার?” দুই দলেরই গুরুত্বপূর্ণ পদধারী বেলায়েত জানা গেছে, মোহনগঞ্জের সমাজ সহিলদেও ইউনিয়ন জামায়াতে ইসলামীর […]

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জেলি পুশ চিংড়ির বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, বিক্রেতাকে জরিমানা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ভোক্তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর ২০২৫) বালিয়াকান্দি বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। অভিযানে জানা যায়, বাজারে জেলি পুশ কৃত চিংড়ি বিক্রির অভিযোগে নিরঞ্জন হালদার নামে এক বিক্রেতার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর […]

খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন – এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসকরা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বুকের চেস্টে (বুকে) ইনফেকশন, পাশাপাশি হার্ট ও ফুসফুসে জটিলতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী।রোববার (২৩ নভেম্বর) রাতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থায় উদ্বেগজনক পরিবর্তন ঘটেছে। আগামী ১২ ঘণ্টা নিবিড় […]

প্রশাসন আমাদের কথায় উঠবে-বসবে, গ্রেপ্তার-মামলা করবে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্য ঘিরে তীব্র আলোচনা চলছে। তিনি বলেন—“আগামী নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়। প্রশাসনের সবাইকে আমাদের আন্ডারে আনতে হবে। আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেপ্তার করবে, মামলা করবে।” শনিবার সন্ধ্যার সমাবেশে তিনি আরও দাবী করেন, আসন্ন নির্বাচনে পার্শ্ববর্তী দেশ থেকে বস্তা বস্তা টাকা […]

বিএনপি প্রার্থীর সমাবেশে খালেদা জিয়াকে ‘জননেত্রী শেখ হাসিনা’ বলে সম্বোধন

গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির মনোনীত প্রার্থী রিয়াজুল হান্নানের নির্বাচনী আলোচনাসভায় হঠাৎ ঘটে গেল অদ্ভুত এক ঘটনা।সভায় প্রশ্নোত্তর পর্বে এক নারী খালেদা জিয়াকে ভুলবশত ‘আমাদের জননেত্রী শেখ হাসিনা’ বলে সম্বোধন করেন। ঘটনার সঙ্গে সঙ্গে সভাস্থলে উপস্থিত নেতাকর্মীরা বিস্মিত হয়ে ওঠেন।পরিস্থিতি সামলাতে দ্রুত ওই নারীর হাত থেকে মাইক্রোফোনটি নিয়ে নেওয়া হয়। ২১ নভেম্বর সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে […]

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এটি গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে হওয়া প্রথম মামলার রায়। […]

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রাজবাড়ীতে মহাসড়ক অবরোধ

রাজবাড়ী-১ আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন পরিবর্তনের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন।বিএনপির বর্তমান প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিল এবং মনোনয়ন বঞ্চিত আসলাম মিয়াকে প্রার্থী ঘোষণার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার অনুসারীরা। রোববার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোয়ালন্দ মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক ও রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই বিক্ষোভের […]

You cannot copy content of this page