কালুখালী টাইমস

শান্তিরক্ষা মিশন থেকে ফিরছেন ১৮০ বাংলাদেশি পুলিশ সদস্য প্রত্যাহার — বাংলাদেশই একমাত্র দেশ যাদের পুরো কনটিনজেন্ট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

১৯৮৯ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই ধারায় বাংলাদেশ পুলিশের উপস্থিতিও ছিল গৌরবের অংশ। কিন্তু এবার সেই ইতিহাসে যোগ হলো হতাশার এক অধ্যায়—কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট কনটিনজেন্টকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের নথি অনুযায়ী, বাংলাদেশই একমাত্র দেশ যাদের পুরো কনটিনজেন্ট ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। […]

বালিয়াকান্দিতে রাতের আধারে ডেকে নিয়ে কিশোরকে মারপিট

ষ্ট্যাফ রির্পোটারঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের ইব্রাহিম মিয়ার পুত্র খানজাহান (১৪) কে রাতের আধারে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে মারপিট করে গুরুতর আহত হবার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আহত কিশোর এর বোন বিথী খাতুন বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানাযায়, গত ০৭ অক্টোবর রাতে একই […]

‘মার্চ টু সচিবালয়’ ঠেকাতে শিক্ষা ভবন মোড়ে পুলিশের কড়া অবস্থান ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা ও অন্যান্য দাবিতে রাস্তায় এমপিওভুক্ত শিক্ষকরা

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঠেকাতে রাজধানীর শিক্ষা ভবন মোড়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধি, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে শিক্ষকরা এই কর্মসূচি পালন করছেন। রবিবার (১২ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। শুরুতে দুপুর […]

এক বছরে বন্ধ ১৮৫ পোশাক কারখানা গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত রপ্তানি খাত, হাজারও শ্রমিক বেকার

বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প মারাত্মক সংকটে পড়েছে। গত এক বছরে ১৮৫টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে হাজার হাজার শ্রমিক চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছেন। রোববার (১২ অক্টোবর) এক সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ গার্মেন্ট ও বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) জানায়, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে, যার ফলে রপ্তানি কমেছে […]

হজে যেতে নিবন্ধন করেছেন ৪৩ হাজার ৩৭৪ জন

আগামী বছর পবিত্র হজে যাওয়ার জন্য নির্ধারিত সময়ে মোট ৪৩ হাজার ৩৭৪ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। রোববার (১২ অক্টোবর) রাত ১২টায় এ নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়। তবে বিস্ময়করভাবে, এখনও মোট কোটার এক-তৃতীয়াংশও পূরণ হয়নি। নিবন্ধনের সময় বাড়ানো হবে কি না, তা জানা যাবে আজ সোমবার (১৩ অক্টোবর)। ধর্ম মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এ বিষয়ে এখনও চূড়ান্ত […]

চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পানে ছয়জনের মৃত্যু, আরও তিনজন আশঙ্কাজনক

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে বিষাক্ত স্পিরিট পানের ঘটনায় ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অবস্থায় আরও তিনজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ বাজার এলাকায় কয়েকজন স্থানীয় ব্যক্তি একসঙ্গে স্পিরিট পান করেন। এরপর শুক্রবার থেকে ধীরে ধীরে অসুস্থ হতে থাকেন তারা। […]

রাতেও শহীদ মিনারে অবস্থান, অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাতা প্রদানের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। রোববার (১২ অক্টোবর) রাতেও তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন। ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে সকাল ৯টা থেকে রাজধানীতে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী অংশ নেন এ কর্মসূচিতে। দাবি আদায় না হওয়ায় আগামীকাল সোমবার (১৩ […]

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন খ্যাতনামা ইসলামী বক্তা ড. জাকির নায়েক

বিশ্বখ্যাত ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েক এবার প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। আগামী নভেম্বর মাসে তিনি অংশ নেবেন এক বিশেষ আয়োজন — “মেগা লেকচার ইভেন্ট”-এ। ইভেন্টটির আয়োজন করছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট। প্রতিষ্ঠানটির প্রোপাইটার আলী রাজ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আগামী ২০ অক্টোবর (সোমবার) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অনুষ্ঠানের বিস্তারিত সময়সূচি ও ভেন্যু ঘোষণা […]

চট্টগ্রামে কনসার্টে সংঘর্ষ, গুলিবিদ্ধ এক যুবক

চট্টগ্রামের জিইসি মোড়ের জিইসি কনভেনশন সেন্টারে এক কনসার্টে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন শরিফ নামে এক যুবক। শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল ব্র্যান্ড হোন্ডার আয়োজিত ওই অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ শরিফ খুলশী ডেবারপাড় এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি হাসপাতালে ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ […]

পাংশায় প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় দিনে-দুপুরে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। শনিবার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের জাগির মালঞ্চি গ্রামে সৌদি আরব প্রবাসী আব্দুর রাজ্জাকের বাড়িতে এ ঘটনা ঘটে। হামলায় অভিযুক্ত একই গ্রামের আজগর মন্ডলের ছেলে সোহেল মন্ডল। সোহেল নিজেও সৌদি ফেরত প্রবাসী […]

You cannot copy content of this page