রাজবাড়ীর নতুন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে দায়িত্ব নিলেন শাহিদুল ইসলাম

রাজবাড়ীর নতুন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শাহিদুল ইসলাম। গত ১৮ অক্টোবর তিনি রাজবাড়ী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। ৩৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা শাহিদুল ইসলাম ২০১৭ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। রাজবাড়ীতে যোগদানের আগে তিনি ঢাকা সিআইডিতে দায়িত্ব পালন করেছেন। […]
জামায়াতের ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জামায়াত ইসলামী বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসার কোনো প্রশ্নই আসে না। তিনি বলেন, জামায়াতের রাজনৈতিক দর্শন ও অতীত কর্মকাণ্ড বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় দেওয়া এক বিবৃতিতে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন— “তারা যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে, ততবারই জনগণের অন্তর থেকে প্রতিধ্বনি […]
পুলিশ সদস্যকে জিম্মি করে চাঁদা দাবি, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লুসহ গ্রেপ্তার ২

কুমিল্লার দেবিদ্বারে এক পুলিশ সদস্যকে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বিল্লু (৩০) এবং তার সহযোগী জালাল উদ্দিন (৩২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারের পর সোমবার (২০ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভোরে কুমিল্লা ডিবি পুলিশ ও দেবিদ্বার থানা পুলিশের যৌথ […]
কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে জেমটেক্স লিংকেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রায় ২ কোটি টাকার পণ্য পুড়ে ছাই!

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে জেমটেক্স লিংকেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রায় ২ কোটি টাকার পোশাকের অ্যাক্সেসরিজ (লেইচ) পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ বলেন, “ভারত থেকে আনা প্রায় ৪০ কেজি লেইচ ছিল সেখানে। আমার সিঅ্যান্ডএফ এজেন্ট জানিয়েছেন—মালামাল পুড়ে যাওয়ার আশঙ্কা ৯৯ শতাংশ। ডিএইচএল-এর প্রতিনিধিরাও বলেছেন, ধরে নেন […]
শাহজালালের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে নৌ ও বিমানবাহিনীও

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি এখন কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে বাংলাদেশ সিভিল এভিয়েশন, ফায়ার সার্ভিস ও বিমানবাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে ক্রমে আরও ১৬টি ইউনিট যোগ দেয়, এবং […]
শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অনশন শুরু, রোববার যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা

বাড়িভাড়া ভাতা ২০ শতাংশসহ বিভিন্ন দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর থেকে এই অনশন শুরু হয়, যা চলমান রয়েছে রাত পর্যন্ত। শুক্রবার সকাল থেকেই রাজধানীতে বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা শহীদ মিনার এলাকায় জড়ো হতে থাকেন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এক সমাবেশ শেষে তারা […]
‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেওয়া ‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে ক্ষোভে ফেটে পড়ে আন্দোলনকারীরা সংসদ ভবন এলাকা থেকে বের হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পুলিশের গাড়ি, কয়েকটি ট্রাক ও বাসে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে ও ধাওয়া দেয়। শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সোয়া […]
চট্টগ্রামের সিইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড,আশপাশের ভবন রক্ষার চেষ্টায় ফায়ার সার্ভিস

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিজেড) ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামের একটি পোশাক কারখানায় লাগা ভয়াবহ আগুন ৭ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি। বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত আগুনের তীব্রতা আরও বৃদ্ধি পায়, ছড়িয়ে পড়ে ৯ তলা ভবনের নিচতলা পর্যন্ত। ফায়ার সার্ভিস জানায়, আগুনের তাপে আশপাশের একাধিক কারখানা ঝুঁকিতে পড়েছে। তীব্র তাপ কমাতে পাশের কারখানাগুলোতে […]
রাজবাড়ীর চার কলেজে এইচএসসিতে কেউই পাস করেনি

রাজবাড়ী, ১৬ অক্টোবর — রাজবাড়ী জেলার চারটি কলেজে এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষ ও শিক্ষকরা বিষয়টি নিশ্চিত করেছেন। রাজবাড়ী সদরের বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাহিদুল আকরাম বলেন, “আমাদের কলেজের ৮ জন শিক্ষার্থী এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিল। সবাই […]
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

২০২৫ সালের এইচএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার কমেছে উল্লেখযোগ্য হারে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮.৯৫ শতাংশ কম। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৬৯,০৯৭ জন শিক্ষার্থী। ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ এবং ২০২৩ […]