কালুখালী টাইমস

কৃষকের কামড়ে প্রাণ গেল সাপের

গ্রামাঞ্চলে সাপে কামড়ের ঘটনা নতুন নয়। ভারতে প্রতি বছর প্রায় ৪৬ হাজার মানুষ সাপের কামড়ে প্রাণ হারান। তবে সম্প্রতি দেশটিতে ঘটেছে এক বিস্ময়কর ঘটনা — এক কৃষক সাপের কামড় খেয়ে উল্টো সাপকেই কামড়ে মেরে ফেলেছেন! ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের হার্দৌই জেলার পুষ্পাতলি গ্রামে। স্থানীয় পুলিশ জানায়, ৪ নভেম্বর ধানক্ষেতে কাজ করার সময় ২৮ বছর বয়সী কৃষক […]

পাংশায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব বর্ষ স্মরণে মহোৎসব পালিত

এস,কে পাল সমীর :  রাজবাড়ীর পাংশায় যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব বর্ষ স্মরণে মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) শোভাযাত্রা, ধর্মসভা ও ভক্তি সঙ্গীতা অনুষ্ঠিত হয়। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ পাংশা উপজেলা শাখার আয়োজনে শুক্রবার ভোরে শুভ অধিবাস ও সকাল ৭টা ২৮ মিনিটে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব লগ্নের স্মৃতিচারণের মাধ্যমে মূল আয়োজনের সূচনা […]

বাড়ির পাশের খালে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে রাসেল ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিষধর সাপ রাসেল ভাইপারের ছোবলে বাদশা শেখ (৪০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাদশা শেখ ওই এলাকার মনির উদ্দিন শেখের ছেলে। নিহতের ভগ্নিপতি মো. মিলন খোকন শেখ জানান, “সকালে বাড়ির পাশের খালে কচুরিপানা পরিষ্কার করতে নামলে […]

রাজবাড়ী-২ আসনে হাতপাখা প্রতীকে লড়বেন হাফেজ মাওলানা আব্দুল মালেক

রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে লড়বেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মালেক। তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বাসিন্দা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কালুখালী উপজেলা শাখার সভাপতি। দলের উপজেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলাম আশরাফি জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাজবাড়ী-২ আসনে হাতপাখা প্রতীকে […]

জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত -স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত

ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা জাকির নায়েককে আপাতত বাংলাদেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একটি প্রতিষ্ঠান ২৮ ও ২৯ নভেম্বর জাকির নায়েককে দুই দিনের জন্য ঢাকায় আমন্ত্রণ জানিয়েছিল।তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনপূর্ব সময় বিবেচনায় আপাতত […]

ঢাকা-১৭ আসনে এমপি পদে লড়বেন হিরো আলম — প্রতিদ্বন্দ্বী আন্দালিব রহমান পার্থ!

বিতর্কিত ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। তবে এবার নিজ জেলা বগুড়া নয়, লড়বেন রাজধানীর ঢাকা-১৭ আসনে, যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।   হিরো আলম জানিয়েছেন, তিনি এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।তবে একাধিক […]

“সরকার কী করবে, আমরা সত্যিই বুঝতে পারছি না” — আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর পরস্পরবিরোধী ও উত্তেজনাপূর্ণ অবস্থানের সমালোচনা করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, আপনারা যদি এভাবে অবস্থান নেন, তাহলে সরকার কী করবে—আমরা সত্যিই বুঝতে পারছি না। এত দিন আলোচনার পরও যদি ঐকমত্যে পৌঁছানো না যায়, তবে আমাদের সত্যিই ভাবতে হচ্ছে, এখন কীভাবে আগোনো যায়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) […]

জুলাই সনদের বাস্তবায়নই এখন জাতির চাওয়া

ড. গালিব বলেন,“জুলাই সনদের বাস্তবায়ন আমাদের অপরিহার্য। এটি বাস্তবায়ন না হলে আমরা আবারও হাসিনার আমলের সিস্টেমে ফিরে যাব। সেই সিস্টেমে তিনি দাবি করতে পারবেন যে তাঁর শাসন বৈধ ছিল।” তিনি আরও উল্লেখ করেন,“জুলাই সনদের কার্যকরকরণ কোনো রাজনৈতিক দলের ইচ্ছার উপর নির্ভর করবে না; এটি হবে জনগণের সামষ্টিক ইচ্ছার প্রতিফলন। গণভোটই একমাত্র মাধ্যম যা এই প্রতিফলন […]

অনৈতিক কাজে ধরা পড়লেন জামায়াত নেতা — দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার

ভোলার মনপুরা উপজেলায় বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার পর বিয়ে করা জামায়াত নেতা মো. শোয়াইবকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কলাতলী ইউনিয়ন জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক মো. হুমায়ুন। তিনি জানান, বুধবার রাতে কলাতলী ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এক জরুরি সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নারীঘটিত ঘটনার নিন্দা জানিয়ে […]

দিনাজপুরে চাকরির পরীক্ষায় জালিয়াতি! কানে লুকানো ডিভাইসসহ পরীক্ষার্থী আটক

দিনাজপুর শহরের কসবা এলাকায় কেরী মেমোরিয়াল হাইস্কুলের পরীক্ষা কেন্দ্রে খাদ্য অধিদপ্তরের ‘উপখাদ্য পরিদর্শক’ পদের লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক চাকরিপ্রার্থীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে দুটি ডিভাইস উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়। আটক পরীক্ষার্থীর নাম কৃষ্ণকান্ত রায়। তিনি বিরল উপজেলার সিঙ্গুল পূর্ব রাজারামপুর গ্রামের বাসিন্দা। […]

You cannot copy content of this page