‘এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান বাদ দিতে হবে’

এনসিপিকে শাপলা প্রতীক না দিলে নিবন্ধন মানবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এনসিপিকে শাপলা প্রতীক না দিলে তারা নিবন্ধন গ্রহণ করবে না — এমনকি প্রয়োজন হলে নির্বাচন কমিশনকে বলা হবে ধান বা সোনালী আঁশ প্রতীক প্রত্যাহার করতে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পরে তিনি […]
নির্বাচনের আগেই ‘সেফ এক্সিট’ নিয়ে তোলপাড় রাজনীতি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে ‘সেফ এক্সিট’ ইস্যু। নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে দাবি করেন, অন্তর্বর্তী সরকারের বেশ কিছু উপদেষ্টা নাকি নিজেদের জন্য নিরাপদ প্রস্থানের পথ খুঁজছেন। তাঁর ভাষায়, “অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছে, কেউ কেউ আবার গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।” এই মন্তব্যের পর […]
রাশিয়া থেকে আর ফিরলেন না নজরুল: চার কন্যাকে রেখে স্তব্ধ এক পরিবার

দীর্ঘ সাত মাস অপেক্ষা ও অনিশ্চয়তার পর অবশেষে নিশ্চিত হলো নজরুল ইসলামের মৃত্যুসংবাদ। বুধবার (৮ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার পরিবারকে ফোনে জানানো হয়—তিনি আর বেঁচে নেই। রাজবাড়ীর চরপাড়া গ্রামের মৃত হাতেম আলী ফকিরের ছেলে নজরুল ইসলাম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার বড় মেয়ে এ বছর রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে, […]
আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বৃষ্টি

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও আবার ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য উল্লেখ করা হয়। আবহাওয়া অফিস জানায়, শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট […]
জানাজা ছাড়াই আহমদ রফিককে শেষ বিদায়

ভাষা সৈনিক, প্রাবন্ধিক ও রবীন্দ্রতত্ত্বাচার্য আহমদ রফিকের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ ফ্রিজিং গাড়িতে শোক শোভাযাত্রার মধ্য দিয়ে বারডেম হাসপাতালে (ইব্রাহিম মেডিকেল কলেজ) হস্তান্তর করা হয়। সেখানে তার শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ দান করা হয়েছে মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গবেষণার জন্য। ফলে তার দাফন হয়নি এবং জানাজা […]
শনির আখড়ায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজধানীর শনির আখড়ায় নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে ওই ভবনে কাজ করছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। নিহত জাকির নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে। রোববার (৫ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ […]
দেশের চার সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত নামানোর নির্দেশ

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই দেশের চারটি সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা নেই। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও […]
কালুখালীতে নিয়মিত যাত্রাবিরতি শুরু করল বেনাপোল এক্সপ্রেস

রাজবাড়ীর কালুখালীবাসীর বহুদিনের স্বপ্ন অবশেষে পূরণ হলো। নিয়মিত যাত্রাবিরতির সূচনা করল ঢাকাগামী আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেন (৭৯৫/৭৯৬)। বৃহস্পতিবার বিকেল ৫টা ৩৪ মিনিটে প্রথমবারের মতো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বেনাপোল এক্সপ্রেস থামে কালুখালী রেলওয়ে স্টেশন জংশনে। মুহূর্তেই স্টেশন এলাকা পরিণত হয় উৎসবমুখর পরিবেশে। ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে অসংখ্য মানুষ এই ঐতিহাসিক দৃশ্য প্রত্যক্ষ করতে ভিড় জমান। প্রথম যাত্রাবিরতির […]
কালুখালী রতনদিয়ায় ড্রাইভার রিপন শেখের মাইক্রোবাস পুড়ে ছাই

কালুখালীতে মাইক্রোবাসে ভয়াবহ অগ্নিকাণ্ড রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া এলাকায় ড্রাইভার রিপন শেখের গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাত আনুমানিক রাত ১২টা ৩০ মিনিট থেকে ১টার মধ্যে হঠাৎ গাড়ির নিচ থেকে ধোঁয়া উঠতে শুরু করে। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশে আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আশপাশে থাকা সবাইকে নিরাপদ […]
কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে

কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। রোগীর স্বজনদের কাছ থেকে ডাকাতেরা অন্তত ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্সটি দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্ট্রোকের রোগী লিটনকে নিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে যাচ্ছিল। পথে […]