কালুখালী টাইমস

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি আজ ১০ দিন আড়ালে থাকার পর প্রকাশ্যে এসে বিস্ফোরক দাবি তুলেছেন

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি আজ ১০ দিন আড়ালে থাকার পর প্রকাশ্যে এসে বিস্ফোরক দাবি তুলেছেন—সাম্প্রতিক আন্দোলনে বিক্ষোভকারীদের হত্যা করেছে পুলিশ নয়, বরং ‘অনুপ্রবেশকারীরা’। তার অভিযোগ, পুলিশের কাছে এমন স্বয়ংক্রিয় অস্ত্র নেই, তাই এ হত্যার দায় বাহ্যিক শক্তি বা ষড়যন্ত্রকারীদের ওপর বর্তায়। এই বক্তব্য অনেকের কাছে নতুন শোনালেও আমাদের কাছে একেবারেই অচেনা নয়। কারণ […]

রাজবাড়ীতে বাবার সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার টেম্পু স্টান এলাকায় বাবার সঙ্গে অভিমান করে স্বাধীন সরকার (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি স্থানীয় গণেশ সরকারের ছেলে। ঘটনার বিবরণবুধবার পূজার বাজারের জন্য বাবার কাছে টাকা দাবি করেন স্বাধীন। কিন্তু বাবা টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে অভিমান করে তিনি নিজ ঘরে গলায় ফাঁস দেন। পুলিশের তথ্য খবর পেয়ে পুলিশ মরদেহ […]

নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও ছেলের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে এক দম্পতি ও তাদের চার বছরের সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফ্ল্যাটের দরজা ভেঙে তাদের মৃতদেহ পাওয়া যায়। নিহতরা হলেন— হাবিবুল্লাহ শিপলু (৩৫), তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৫) এবং তাদের ছেলে আফরান (৪)। শিপলুর গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার […]

ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকীর পাশে তারেক রহমান

অসুস্থ হেফাজতে ইসলাম নেতা ও সংগঠনটির সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় তাঁকে দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় […]

সরকারি হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রবেশে কড়াকড়ি

সরকারি হাসপাতালগুলোতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ বিচরণে নিয়ন্ত্রণ আরোপ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে সপ্তাহে মাত্র দুই দিন (সোমবার ও বৃহস্পতিবার) চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন প্রতিনিধিরা। সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত (২.৩০ মিনিট)।  নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে— নির্ধারিত সময় ছাড়া হাসপাতাল প্রাঙ্গণে কোনো প্রতিনিধি থাকতে পারবেন না। […]

পাংশায় মানব সেবায় বন্ধুরা ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : “যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা” এবং “সুন্দর সুখী সমাজ বিনির্মাণের লক্ষ্যে আমরা সব সময় প্রস্তুত” স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় মানব সেবায় বন্ধুরা ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় পাংশা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রক্তযোদ্ধা ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। মানব […]

ভোটের আগের রাতে জাকসু নির্বাচন কমিশনে শিবির সভাপতি মুহিব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের আগের রাতে বড় ধরনের বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। নির্বাচনের আগের রাত বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ে বসে থাকতে দেখা গেছে ইসলামী ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহিবুর রহমান মুহিবকে। মুহিব বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ সেশনের (৪৭ ব্যাচ) সাবেক শিক্ষার্থী।তার ওই সময়ের একটি ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল […]

ডাকসু নির্বাচনে বিজয় উপলক্ষে রাজবাড়ীতে শহীদ সাগরের কবর জিয়ারত করেছে ছাত্রশিবির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫-এ শিক্ষার্থীদের ঐতিহাসিক বিজয় উদযাপন করতে রাজবাড়ীতে শহীদ সাগর আহম্মেদের কবর জিয়ারত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (১০ সেপ্টেম্বর) রাজবাড়ী জেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ জুলাই যোদ্ধা শহীদ মোঃ সাগর আহম্মেদের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। কবর জিয়ারত শেষে শহীদের […]

গোয়ালন্দে মাজারে হামলার ঘটনায় মসজিদের ইমামসহ গ্রেপ্তার ১৮

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরু পাগলার মাজারে হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, কবর থেকে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলার ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে স্থানীয় এক মসজিদের ইমাম লতিফ হুজুরও রয়েছেন। তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে মানিকগঞ্জের চর এলাকা থেকে তাকে আটক করা হয়। […]

কালুখালীতে গণ অধিকার পরিষদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

বোরহান উদ্দিন খান, কালুখালী,রাজবাড়ী : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ (বালিয়াকান্দি, পাংশা, কালুখালী) আসনে সম্ভাব্য প্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের গণ অধিকার পরিষদের তেজগাঁও থানার সভাপতি ইঞ্জিনিয়ার জাহিদ শেখ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।   ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার—দেশ হবে জনতার’ এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কালুখালী উপজেলার আর্চ […]

You cannot copy content of this page