কালুখালী টাইমস

রাজবাড়ীতে জমি-জমা সংক্রান্ত বিরোধে হামলা, নারী-পুরুষসহ আহত ১৭

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে ও পিটিয়ে নারী-পুরুষসহ অন্তত ১৭ জনকে আহত করার অভিযোগ উঠেছে সূর্য্য মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে।

সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকালে বেথুলিয়ার মিয়াপাড়া এলাকায় কুদ্দুস ও বারেক শেখের বাড়িসহ কয়েকটি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে ১৫ জনকে ভর্তি করা হয় এবং দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। গুরুতর আহত আতর শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আহতরা ও তাদের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে রামকান্তপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সূর্য্য মিয়ার সঙ্গে তাদের জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, জমিটি সূর্য্য মিয়ার না হলেও তিনি জবরদখল করে রেখেছিলেন। এ বিষয়ে আদালতে মামলাও বিচারাধীন রয়েছে। নিজেদের জমির দখল বুঝে নিতে গেলে সোমবার সকালে সূর্য্য মিয়ার নেতৃত্বে ভাড়া করা লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের কোপ ও লাঠির আঘাতে অন্তত ১৭ জন আহত হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বেথুলিয়ায় এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা করে কয়েকজনকে জখম করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে জমিটি নিয়ে উভয় পক্ষের মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

আহতরা হলেন— আবু বক্কর (২৪), রাকিব মণ্ডল (২১), আব্দুল বারেক (৫০), মৌসুমী (৩৩), মনোয়ারা (৪৫), মুনিয়া (২০), হাসি (৪৫), মোস্তফা (৩৫), আতর শেখ (৫৫), নিঝুম (২০), ইদ্রিস (৪০), আব্দুল কুদ্দুস (৩৫), শাহীন (৩৫), দুলাল (৫৫), সিদ্দিক (৫০), আফাজ (৫০)সহ ১৭ জন।

রাজবাড়ীর পাংশায় বিনামূল্যে ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্ভোধন করলেন এমপি হারুন অর-রশিদ

রাজবাড়ীর পাংশায় ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা

চুয়াডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চরমপন্থি নেতা নুরুজ্জামান লাল্টুর ইন্তেকাল

চুয়াডাঙ্গা জেলার অন্যতম সাহসী গেরিলা মুক্তিযোদ্ধা এবং পরবর্তীতে চরমপন্থি রাজনীতির আলোচিত নাম নুরুজ্জামান লাল্টু মারা গেছেন। বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার কয়রাডাঙ্গায় নিজ বাড়িতে পড়ে গিয়ে মাথায়

পুলিশ হত্যার দ্রুত তদন্ত হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই সরকারের পথ: মির্জা ফখরুল

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে পুলিশ নিহতের ঘটনা নিয়ে দ্রুত তদন্ত কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহতের দাবি ঘিরে রহস্য

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কয়েক মাসের সীমান্ত উত্তেজনার পর পরিস্থিতি এখন ‘পুরোদস্তুর যুদ্ধে’ রূপ নিয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার ও পাকতিয়ায়

সতীর্থদের ইফতারের সুযোগ দিতে ‘ইনজুরির নাটক’, প্রশংসায় ভাসছেন খ্রিষ্টান গোলরক্ষক

ফুটবল মাঠে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ফরাসি ক্লাব এফসি নঁতের খ্রিষ্টান গোলরক্ষক অ্যান্থনি লোপেজ। মুসলিম সতীর্থরা যেন সূর্যাস্তের সময় রোজা ভাঙতে

প্রতিশ্রুতি বনাম বাস্তবতা: ব্যয় কমানোর অঙ্গীকারের দেড় বছরে ৮০ হাজার কোটি টাকা বাড়ালো ইউনূস সরকার

চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় প্রধান অঙ্গীকার ছিল—বিগত সরকারের আমলের ‘অযৌক্তিক’ ও ‘অতিমূল্যায়িত’ উন্নয়ন প্রকল্পের ব্যয় পুনর্মূল্যায়ন করে জনগনের অর্থের সাশ্রয় করা।

You cannot copy content of this page