কালুখালী টাইমস

রাজবাড়ীতে রমজানজুড়ে সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

রাজবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের প্রাণিজ প্রোটিনের চাহিদা পূরণে সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শহরের রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়-এর সামনে সড়কের পাশে স্থাপিত অস্থায়ী বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার।

রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে পরিচালিত এ কার্যক্রমে একজন ক্রেতা সর্বোচ্চ দুই হালি ডিম (প্রতি হালি ৩০ টাকা), এক লিটার দুধ ৭০ টাকা এবং এক কেজি গরুর মাংস ৭০০ টাকায় কিনতে পারবেন। রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত (শুক্র ও শনিবার ব্যতীত) ২৬ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ বিক্রয় কার্যক্রম চলবে।

আয়োজক সূত্র জানায়, প্রতিদিন মোট ৫০০টি ডিম, ৬০ লিটার দুধ এবং ১০০ কেজি গরুর মাংস বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাহিদা ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে পরিমাণ বৃদ্ধি করা হতে পারে।

বিক্রয়কেন্দ্রে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারদরের তুলনায় ডিমের দাম কম হলেও গরুর মাংসের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কয়েকজন ক্রেতা জানান, বাজারে বর্তমানে ৭৫০ টাকায় গরুর মাংস বিক্রি হচ্ছে। সে হিসেবে এখানে কিছুটা কম হলেও দাম ৬০০ থেকে ৬৫০ টাকা নির্ধারণ করা হলে সাধারণ মানুষের জন্য আরও সুবিধাজনক হতো। তবে তারা এ উদ্যোগকে প্রশংসনীয় বলে মন্তব্য করেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ চন্দ্র বিশ্বাস বলেন, রমজান মাসে দুধ, ডিম ও মাংসের দাম সাধারণত বৃদ্ধি পায়। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দরিদ্র ও নিম্নআয়ের মানুষের কথা বিবেচনা করে সুলভ মূল্যে এসব পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাজারমূল্যের তুলনায় কম দামে যাতে মানুষ প্রয়োজনীয় প্রাণিজ প্রোটিন সংগ্রহ করতে পারে, সে লক্ষ্যেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

রাজবাড়ীর পাংশায় বিনামূল্যে ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্ভোধন করলেন এমপি হারুন অর-রশিদ

রাজবাড়ীর পাংশায় ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা

চুয়াডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চরমপন্থি নেতা নুরুজ্জামান লাল্টুর ইন্তেকাল

চুয়াডাঙ্গা জেলার অন্যতম সাহসী গেরিলা মুক্তিযোদ্ধা এবং পরবর্তীতে চরমপন্থি রাজনীতির আলোচিত নাম নুরুজ্জামান লাল্টু মারা গেছেন। বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার কয়রাডাঙ্গায় নিজ বাড়িতে পড়ে গিয়ে মাথায়

পুলিশ হত্যার দ্রুত তদন্ত হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই সরকারের পথ: মির্জা ফখরুল

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে পুলিশ নিহতের ঘটনা নিয়ে দ্রুত তদন্ত কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহতের দাবি ঘিরে রহস্য

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কয়েক মাসের সীমান্ত উত্তেজনার পর পরিস্থিতি এখন ‘পুরোদস্তুর যুদ্ধে’ রূপ নিয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার ও পাকতিয়ায়

সতীর্থদের ইফতারের সুযোগ দিতে ‘ইনজুরির নাটক’, প্রশংসায় ভাসছেন খ্রিষ্টান গোলরক্ষক

ফুটবল মাঠে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ফরাসি ক্লাব এফসি নঁতের খ্রিষ্টান গোলরক্ষক অ্যান্থনি লোপেজ। মুসলিম সতীর্থরা যেন সূর্যাস্তের সময় রোজা ভাঙতে

প্রতিশ্রুতি বনাম বাস্তবতা: ব্যয় কমানোর অঙ্গীকারের দেড় বছরে ৮০ হাজার কোটি টাকা বাড়ালো ইউনূস সরকার

চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় প্রধান অঙ্গীকার ছিল—বিগত সরকারের আমলের ‘অযৌক্তিক’ ও ‘অতিমূল্যায়িত’ উন্নয়ন প্রকল্পের ব্যয় পুনর্মূল্যায়ন করে জনগনের অর্থের সাশ্রয় করা।

You cannot copy content of this page