কালুখালী টাইমস

পাংশায় জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ পালিত

এস,কে পাল সমীর : প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আত্ম অনুসন্ধান অনুষ্ঠিত হয়। আত্ম অনুসন্ধান অনুষ্ঠানে মূখ্য আত্ম-অনুসন্ধানী হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা […]

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাংশা প্রেসক্লাবের দোয়া মাহফিল

এস,কে পাল সমীর : বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজবাড়ীর পাংশা প্রেসক্লাবের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বেলা সাড়ে ৩টায় পাংশা পৌর শহরের আব্দুল মালেক প্লাজায় পাংশা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন পাংশা […]

পাংশা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেফতার

এস,কে পাল সমীর : রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান ও ‘ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৮ ডিসেম্বর) পাংশা থানা পুলিশের উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে পাংশা থানার মামলা নং-৫, তারিখ ০৮ সেপ্টেম্বর ২০২৫; জি আর নং-১৯৬; ধারা ১৫(১)/১৫(৩) দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর […]

পাংশায় উৎসবমুখর পরিবেশে স্বজন মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

  এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় উৎসবমুখর পরিবেশে স্বজন মেধা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। স্বজন মেধা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে পাংশা পৌর শহরের মৈশালা এলাকায় অবস্থিত স্বজন চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৩৮০ […]

পাংশায় স্বজন ক্যাডেট স্কুল এন্ড মাদরাসা’র শুভ উদ্বোধন

এস,কে পাল সমীর : রাজবাড়ীর পাংশায় স্বজন ক্যাডেট স্কুল এন্ড মাদরাসা’র শুভ উদ্বোধন ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) শুক্রবার বিকাল ৩টায় পাংশায় রেলওয়ে গেট সংলগ্ন এলাকায় স্কুলটির ভবনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. মুকুল মাহমুদ-এর সঞ্চালনায় এবং প্রতিষ্ঠানের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হাসান আলী-এর […]

পাংশায় গণপিটুনিতে সন্ত্রাসী সম্রাট নিহত, অস্ত্রসহ সহযোগী আটক

এস,কে পাল সমীর : রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর এলাকায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান অমৃত মন্ডল ওরফে সম্রাট (৪০) নিহত হয়েছেন। এ সময় তার এক সহযোগীকে দুটি আগ্নেয়াস্ত্রসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। নিহত সন্ত্রাসী সম্রাট কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের অক্ষয় মন্ডলের ছেলে। জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে কলিমহরের […]

পাংশায় আলিম খান হত্যার বিচার চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় পরকীয়া সম্পর্কের জেরে নারায়ণগঞ্জে আব্রাহাম খান ওরফে আলিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পাংশা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চর দুর্লভদিয়া এলাকায় নিহত আলিম খানের বাড়ির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল […]

প্রান্তিক জনগোষ্ঠীর আধুনিক শিক্ষার লক্ষ্যে পাংশায় ‘আল ইসলামিয়া এডুকেশন ভ্যালি’র উদ্বোধন

এস,কে পাল সমীর , পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: প্রান্তিক জনগোষ্ঠীর আধুনিক ও মানসম্মত শিক্ষাসুবিধা নিশ্চিত করার লক্ষ্যে রাজবাড়ীর পাংশায় পৌর শহরের কলেজ মোড় সংলগ্ন সত্যজিৎপুর গ্রামে ‘আল ইসলামিয়া এডুকেশন ভ্যালি’ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

পাংশায় মাহফিলে না আসার অভিযোগ ইলিয়াছুর রহমান জিহাদীর বিরুদ্ধে

রাজবাড়ীর পাংশায় অগ্রিম টাকা নিয়েও মাহফিলে না আসার অভিযোগ উঠেছে ইসলামি বক্তা ইলিয়াছুর রহমান জিহাদী’র বিরুদ্ধে। জানা যায় সোমবার (২২ ডিসেম্বর) বাদ আছর পাংশা পৌর এলাকার কুলটিয়া ঈদগাহের উন্নয়নকল্পে ও যুব সমাজের উদ্যোগে ২০তম বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করার কথা ছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মুফতি ইলিয়াছুর […]

পরকীয়ার জেরে পরিকল্পিত হত্যা: গ্রেপ্তার প্রেমিকার ভাগ্নে অপর প্রেমিক

এস, কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : পরকীয়া সম্পর্কের জেরে রাজবাড়ীর পাংশা উপজেলার আবরাহাম খান ওরফে আলিম খান (২৫) নামে এক যুবককে নারায়ণগঞ্জে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় মো. রুহুল আমিন ওরফে রাব্বি (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।   রাব্বি রাজবাড়ীর পাংশা উপজেলার চর-আফড়া গ্রামের মুনজু শেখের […]